শিক্ষার্থী অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশের মধ্যে সমঝোতা

শিক্ষার্থী অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশের মধ্যে সমঝোতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫২, ১৩ আগস্ট ২০২৬

দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ ও কাঠামোবদ্ধ অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে কমিউনিটি ব্যাংক।

এই অর্থায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফিসহ অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ বহনের সুযোগ পাবেন।

দুই প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়ন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ ও ডিজিটাল উদ্ভাবনের পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই অংশীদারত্ব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমাতে এবং শিক্ষা অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাদের মতে, নতুন এই উদ্যোগ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement