ভরিতে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা স্বর্ণ, আজকের বাজারদর কত?

ভরিতে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা স্বর্ণ, আজকের বাজারদর কত? দোকানে বিক্রির জন্য প্রস্তুত স্বর্ণালংকার। পুরোনো ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। নতুন দাম নির্ধারণ না হওয়ায় সোমবার (১৪ সেপ্টেম্বর) এই দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি শুরু হয়। ওইদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়।

বাজুসের দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার গহনা ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮২ টাকায়।

সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করেছে বাজুস।

উল্লেখ্য, এক ভরি স্বর্ণ বা রুপার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত বাজুসের সর্বশেষ নির্ধারিত দরই কার্যকর থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement