নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫১, ৪ জানুয়ারি ২০২৬

২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রকাশিত পাঠ্যবইয়ে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত তথ্য উপস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।

এনসিটিবির ওয়েবসাইটে রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পাঠ্যবই আপলোড করা হয়।

অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার। এনসিটিবি জানায়, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।

নতুন পাঠ্যবইয়ের ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, পরদিন ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।

এছাড়া সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকার উল্লেখ সীমিত রাখা হয়েছে বা কিছু ক্ষেত্রে অনুপস্থিত রয়েছে।

তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযুক্ত রয়েছে।

পাঠ্যবইয়ে আরও বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ মেজর জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই স্বাধীনতার বার্তা জাতির সামনে আসে।

যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও পাঠ্যবইয়ের বর্ণনায় বাংলাদেশ আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়নি। নতুন পাঠ্যবইয়ের এই উপস্থাপনাকে কেন্দ্র করে ইতিহাসের ব্যাখ্যা ও উপস্থাপন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement