আন্তর্জাতিক উচ্চশিক্ষায় পরামর্শসেবা সহজ করতে জোট বাঁধল এএইচজেড ও রবি
Published : ০৩:০৩, ২৬ মে ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নির্ভরযোগ্য পরামর্শসেবা প্রাপ্তি সহজ করতে জোট বেঁধেছে গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এএইচজেড এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রিমিয়াম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ‘রবি এলিট’।
এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এএইচজেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী, বিশেষ করে যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুক রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ এবং প্রিমিয়াম ডিজিটাল সুবিধার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএইচজেডের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এম এইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ, রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, কাস্টমার ভ্যালু সলিউশনসের পরিচালক মানিক লাল দাস এবং কমার্শিয়াল পার্টনারশিপের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. সানজিদ হোসেন।
ওয়াহিদ জামান বলেন, রবি এলিটের সঙ্গে এই অংশীদারিত্বে তারা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবীদের জন্য বাস্তব মূল্য তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এএইচজেডের আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক দক্ষতা এবং রবির নেটওয়ার্ক একত্রিত হয়ে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্নকে আরও সহজ, আকর্ষণীয় ও বাস্তবসম্মত করবে।
এই উদ্যোগের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং পরামর্শসেবায় আরও সহজ ও কার্যকর সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।



































