সাফল্যের সঙ্গে সম্পন্ন IHSB STEM Fest 2026

সাফল্যের সঙ্গে সম্পন্ন IHSB STEM Fest 2026 ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১২, ৩১ জানুয়ারি ২০২৬

গত ২৩ ও ২৪ জানুয়ারি International Hope School Bangladesh (IHSB), উত্তরা ক্যাম্পাসে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত IHSB STEM Fest 2026।

দুই দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM)–ভিত্তিক সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের একটি কার্যকর ও ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

STEM Fest–এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল STEM অলিম্পিয়াড, যার অন্তর্ভুক্ত ছিল প্রোগ্রামিং অলিম্পিয়াডও। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও প্রোগ্রামিং–ভিত্তিক চিন্তননির্ভর ও চ্যালেঞ্জিং প্রশ্নে অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডের প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান যাচাইয়ের পাশাপাশি বাস্তবজীবনভিত্তিক সমস্যা সমাধান, যুক্তিবোধ এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। এই অলিম্পিয়াডে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে একটি বৃহৎ, প্রতিযোগিতামূলক ও শিক্ষামূলক উৎসবে রূপ দেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা STEM Fest–এর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

অলিম্পিয়াডের পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন STEM প্রকল্প প্রদর্শনী ও এক্সিবিশন। এসব প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রকল্প, মডেল এবং গবেষণাভিত্তিক কাজ উপস্থাপন করে। নবায়নযোগ্য শক্তি, পরিবেশ সংরক্ষণ, রোবোটিক্স, প্রযুক্তিনির্ভর সমাধান এবং দৈনন্দিন জীবনের সমস্যার উদ্ভাবনী সমাধান—বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় প্রকল্পগুলোর মাধ্যমে তুলে ধরা হয়। অভিজ্ঞ শিক্ষক ও আমন্ত্রিত বিচারকমণ্ডলী এসব প্রকল্প মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের গঠনমূলক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ডেভিড ডোনাল্ড; পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব জনাব মাখজানুল ইসলাম তৌহিদ; জনপ্রিয় রেডিও জকি ও টেলিভিশন ব্যক্তিত্ব আরজে কেবরিয়া; ক্যামব্রিজ পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব শরওয়াত রেজা; পিয়ারসন পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব লিটন আব্দুল্লাহ; অক্সফোর্ড পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা; এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর প্রিন্সিপাল রোকসানা জারিন।

এছাড়াও STEM Fest–এ আয়োজন করা হয় বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম ও ইভেন্ট, যার মধ্যে কুইজ প্রতিযোগিতা, সায়েন্স গেমস, লাইভ ডেমোনস্ট্রেশন এবং দলভিত্তিক চ্যালেঞ্জ উল্লেখযোগ্য। এসব কার্যক্রম শিক্ষার্থীদের দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে এবং STEM বিষয়ের প্রতি আগ্রহ ও কৌতূহল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে IHSB STEM Fest 2026 কেবল একটি প্রতিযোগিতামূলক আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল শেখা, অনুসন্ধান এবং ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণের একটি সমন্বিত ও অনুপ্রেরণামূলক উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস এবং বৈশ্বিক মানের STEM শিক্ষার সঙ্গে পরিচিত হতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করে।

আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য গালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর সঙ্গীত পরিবেশনা, আমিন হান্নানের প্রাণবন্ত কৌতুক এবং মনোমুগ্ধকর নৈশ ভোজ শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের জন্য অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তোলে। আনন্দঘন এই পরিবেশনার মধ্য দিয়েই সফলভাবে সমাপ্তি ঘোষণা করা হয় IHSB STEM Fest 2026–এর।

সার্বিকভাবে, IHSB STEM Fest 2026 প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা, কার্যকর দিকনির্দেশনা ও যথাযথ সুযোগ প্রদান করা হলে শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে সক্ষম।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement