বরিশাল ও কিশোরগঞ্জে ৩ কলেজের নাম বদল

বরিশাল ও কিশোরগঞ্জে ৩ কলেজের নাম বদল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল ও কিশোরগঞ্জের তিনটি সরকারি কলেজের নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২৮ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত এক স্মারকের মাধ্যমে সরকারি কলেজ-৪ শাখা থেকে জানানো হয়েছে, পুরনো নামগুলো বাতিল করা হয়েছে এবং নতুন নাম কার্যকর হবে। এই নাম পরিবর্তনের আওতায় বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নতুন নাম করা হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল (কলেজ কোড–১১৪০)।

কিশোরগঞ্জের ভৈরবের জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের নতুন নাম করা হয়েছে ভৈরব সরকারি মহিলা কলেজ, ভৈরব (কলেজ কোড–৪৯১৪) এবং কিশোরগঞ্জের ইটনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটনা সরকারি কলেজ, ইটনা (কলেজ কোড–৪৯২৬)।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজ ও দপ্তরগুলোকে নতুন নাম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং ভবিষ্যতে সকল কর্মকাণ্ডে নতুন নাম ব্যবহার করা বাধ্যতামূলক হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement