প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ জামালের কন্যার বিয়ে এবং ঢাবি উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ জামালের কন্যার বিয়ে এবং ঢাবি উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার

The Business Daily Desk

Published : ১৬:৫৯, ২৭ মার্চ ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এসময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা করা হয়।

এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement