প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক, বই পড়ার সংস্কৃতি জোরদারে গুরুত্ব
Published : ০৪:৫৯, ২৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নে সরকার এবং বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করবে।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বই পড়ার কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। বৈঠকে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































