আপত্তিকর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ব্যাচেলর পয়েন্টের ‘জাকির’

আপত্তিকর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ব্যাচেলর পয়েন্টের ‘জাকির’ অভিনেতা সাইদুর রহমান পাভেল। ছবি: অভিনেতার ফেসবুক আইডি থেকে নেওয়া

বিনোদন ডেস্ক

Published : ১০:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ঘিরে নানা আলোচনা তৈরি হলে এবার নিজের অবস্থান জানালেন অভিনেতা।

পাভেল জানিয়েছেন, ভিডিওটি প্রকাশের পর ওই নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, ভিডিও কলে থাকা নারী তার বান্ধবী। তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে পাভেলের বক্তব্যের বাইরে এর প্রেক্ষাপট বা ভিডিওটির পূর্ণাঙ্গ সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন।

এরপর বাংলাদেশের মিডিয়ায় নিয়মিত অভিনয় শুরু করেন পাভেল। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আরও ব্যাপক পরিচিতি পান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement