দেশজুড়ে ফের বৃষ্টিপাত বাড়ার আভাস
Published : ১১:৫১, ১ অক্টোবর ২০২৪
টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। এরই মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, আগামী ৩ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ১-২ ডিগ্রি সেলাসয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি ষেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বিডি/ও






























