আহত চিকিৎসক ডা. আহমেদ হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আহত চিকিৎসক ডা. আহমেদ হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৫, ২১ এপ্রিল ২০২৬

দুর্বৃত্তদের হামলায় আহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সন্ধ্যায় তিনি জাতীয় ক্যানসার হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

জানা যায়, জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেন (৫০) সোমবার বিকেলে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় ক্যানসার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রী আহত চিকিৎসকের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুনঃ
Advertisement