কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
Published : ১০:৩৪, ১৯ আগস্ট ২০২৬
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কলকাতার ‘শিখা ইন’ নামের হোটেলে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের পর হোটেলের বিভিন্ন কক্ষে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসরোধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হতাহতদের পরিচয় ও সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
































