আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত
Published : ১১:৩২, ২০ জুন ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণ: ২,২৬,৩৪০ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট স্বর্ণ: ২,১৬,১৯২ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৮৫,৬৯১ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৫১,৬৯০ টাকা প্রতি ভরি
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে ১৯ জুনও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।


































