রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৭, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

ভোটগ্রহণ শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আপনাদের সার্বিক সহযোগিতায় ভোটদান কর্মসূচি সম্পন্ন করেছি। এখন ভোট গণনার পালা। গণনা শেষে এখানে ফলাফল ঘোষণা করা হবে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন ব্যালট গণনার প্রক্রিয়া শুরু হবে। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন নির্বাচনি কর্মকর্তা ও সিইসি।

শেয়ার করুনঃ
Advertisement