মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি
Published : ১০:৪৩, ২২ আগস্ট ২০২৬
সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন এবং একজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন—
- ড. আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
- সাচিং প্রু জেরি — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
- আন্দালিব রহমান — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
এ ছাড়া আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে—
- হুমায়ুন কবির — পররাষ্ট্র মন্ত্রণালয়
- মোহাম্মদ শামীম কায়সার — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
নতুন দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।































