ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে নানা বিষয়ে হাজারও সমস্যা বা মতপার্থক্য থাকলেও কূটনৈতিক আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

মতবিনিময়কালে সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান যে, এই চুক্তির সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এতে অস্বাভাবিক কিছু নেই।

ভারত থেকে পালিয়ে আসা ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ কোনোভাবেই আশ্রয় বা জায়গা দেবে না। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়া দেশের চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমান বিদ্যুৎ সমস্যার খুব দ্রুতই স্থায়ী সমাধান হতে চলেছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন এবং সংকট উত্তরণে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুনঃ
Advertisement