আত্মপ্রকাশ করল এমসিজে ক্লাব

আত্মপ্রকাশ করল এমসিজে ক্লাব ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এমসিজে ক্লাব লিমিটেড’ নামে নতুন একটি সামাজিক ক্লাব আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ক্লাবটির নামে নিবন্ধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন।

বৈঠকে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।

ক্লাব পরিচালনার জন্য গঠিত ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া ও শাহেদ আলম।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ক্লাবের সদস্য হতে পারবেন।

ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ সদস্যপদ প্রদান করা হবে।

সম্প্রতি ‘অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (RJSC)-এ ক্লাবটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

শুক্রবারের বৈঠকে ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান এবং সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দসংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়। পাশাপাশি ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবকমিটি গঠন করা হয়েছে।

ক্লাব পরিচালকরা জানান, আগামী দিনে সদস্যদের সঙ্গে করপোরেট ইন্ডাস্ট্রির যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ানোর পাশাপাশি সদস্য এবং তাঁদের পরিবারের বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে এমসিজে ক্লাব।

শেয়ার করুনঃ
Advertisement