ওটিপি ছাড়া সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ, নতুন নির্দেশনা
Published : ১০:১১, ১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সচিবালয়ে কোনো দর্শনার্থী ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিবালয়ে প্রবেশের পাসের জন্য আবেদনসংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওটিপির জন্য আবেদনের নির্দেশনা দেখুন এখানে।




























