ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৮১, উদ্ধার ইয়াবাসহ বিভিন্ন সামগ্রী
Published : ১২:৫৪, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন বিভাগে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয়েছে ৪৮১ জনকে। এর মধ্যে মিরপুর বিভাগে ১৩১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
































