শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুনের খবর, কর্তৃপক্ষের ভিন্ন বক্তব্য
Published : ১৬:৪৮, ২০ অক্টোবর ২০২৬
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পাওয়া গেলেও বিষয়টি অস্বীকার করেছেন বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। তার দাবি, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, সেখানে আগুন লাগার ঘটনা ঘটেনি। ধোঁয়া দেখা দেওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রকৃত কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
































