ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ, আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত
Published : ১৭:২০, ২০ অক্টোবর ২০২৬
ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আড়াই লাখেরও বেশি মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ সাংবাদিকদের বলেন, ‘বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন আড়াই লাখ ছাড়িয়েছে। গত ১ আগস্ট থেকে ১৭ অক্টোবরের মধ্যে ইয়েমেনের অভ্যন্তরেই এসব মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

































