বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন হামলাকারীদের গ্রেপ্তার দাবি
Published : ১৯:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তারসহ ২৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করা হয়।
এতে নেতৃত্ব দেন ফরিদপুর কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক ইতু। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান শোহাগ প্রমুখ।
এনই
































