চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫: কমিটি গঠন
Published : ২১:৫৫, ৩ অক্টোবর ২০২৪
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে দীর্ঘ ১২ ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং অন্তবর্তীকালীন সরকার গঠনের পর সরকার পক্ষকে একাধিকবার আবেদনের প্রেক্ষিতে সরকার একটি কমিশন গঠন করেন।
আজ ৩ অক্টোবর (বৃহস্পতিবার) ১২টা ৩০ মিনিটে উক্ত, কমিশনের সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ এর সম্মানিত আহ্বায়ক শরিফুল হাসান শুভ, সদস্য সচিব ; মোহাম্মদ রাসেল ; যুগ্ম আহ্বায়ক : সোহেল আমিনসহ একটি প্রতিনিধি টিম জনপ্রশাসন মন্ত্রণালয়ের আহ্বানে বয়সসীমা বৃদ্ধি কমিটির সাথে সাক্ষাৎ করেন এবং ৩৫’র দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সভাকক্ষে জরুরি মিটিং করেন৷
উক্ত, মিটিং এ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এর পক্ষ থেকে ৩৫ দাবিকে যৌক্তিক হিসাবে সুপারিশকৃত ফাইল ও ৩৫-এর যৌক্তিকতা, বাস্তবতা তুলে ধরেন এবং তথ্য উপাত্ত সম্বলিত সুপারিশকৃত ফাইলটি কমিশনের কাছে হস্তান্তর করেন৷
এমতাবস্থায়, কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের ভিতরে (৭ কর্মদিবস) চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর বিষয়টি সুপারিশ আকারে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় (সরকার) বরাবর প্রেরণ করবেন৷ দ্রুত সময়ের ভিতরে প্রজ্ঞাপণ আকারে সরকার যেন দাবিটি বাস্তবায়ন করবেন সে বিষয়ে তারা আশ্বস্ত করেন।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে টিম বয়সসীমা বৃদ্ধির কমিশনকে আহ্বান ও কড়া বার্তা দেওয়া হয় যেন কোনভাবেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫এর নিচে না হয় সে বিষয়ে যৌক্তিকতা ও বাস্তবতা তুলে ধরেন এবং কোন কোন বিষয়ে উন্মুক্ত বয়সসীমা রাখার জন্য সুপারিশ করেন৷
মূলত, শিক্ষার্থীদের ২টি দাবি ছিলো
১) মিথ্যা মামলা প্রত্যাহার
২) ৩৫ এর প্রজ্ঞাপন
ইতোমধ্যে আমাদের আবেদনের প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশাবাদী, অতি দ্রুত সময়ে সরকার প্রধান ৩৫ এর প্রজ্ঞাপন জারীর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের চাওয়া পূরণ করবেন৷
উল্লেখ্য, ৩৫ দাবি প্রজ্ঞাপন বাস্তবায়নে ১০ অক্টোবর পর্যন্ত সরকারকে আলটিমেটাম নতুবা ২২ অক্টোবর ২০২৪ ডু অর ডাই শিক্ষার্থী মহাসমাগম এর ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
বিডি/এন































