‘এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছেন’
Published : ২০:৪৭, ১ অক্টোবর ২০২৪
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।
দেশটা কেমন যেনো হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা, নিহত সেনা সদস্যের তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সাথে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুজতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।
তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশে আওয়ামী লীগ সরকারের ছিলো না এবং মানুষের সরকার ছিলো না। এ দেশ ছিলো শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।
বিডি/এন


































