সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাক পাননি এমপি গাজী নজরুল
বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। ১০ সদস্যের এই কমিটিতে তিনি একজন সদস্য হিসেবে রয়েছেন।