নজরুল বর্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও বহুমাত্রিক সৃজনকর্মকে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও নিবিড় পাঠ ও চর্চার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ কর্নার স্থাপন করা হয়েছে।