জামায়াত-এনসিপিতে নুরের মতো ‘বারুদ কণ্ঠের’ নেতা নেই: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নুরুল হক নুরের মতো তেজস্বী কণ্ঠের কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেছেন, বিরোধী রাজনীতিতে বলিষ্ঠ কণ্ঠ ও বক্তব্যে তেজ থাকা প্রয়োজন।