দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী Image collected

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৫, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) -এর শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement