সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের বৈঠক, সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ০২:০৬, ৭ জুন ২০২৬
জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় ও সংসদীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সভা সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতীয়, উন্নয়ন ও সংসদীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন। আসন্ন সংসদীয় কার্যক্রম, সরকারের উন্নয়ন উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও সংসদ সদস্যদের সমন্বিতভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।


































