ভুটানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত

ভুটানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০১, ৮ জুন ২০২৬

ঢাকা, ৮ জুন: ভুটানে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

রোববার রাত ১১টা ৩৬ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৭ দশমিক ৬৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত একটি পার্বত্য এলাকায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৩২ কিলোমিটার উত্তরে ভুটান এলাকায় অবস্থিত ছিল।

ভূমিকম্পের কম্পন রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। তবে রাত পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement