দেশা হোল্ডিংয়ের আবাসিক ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

দেশা হোল্ডিংয়ের আবাসিক ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর উত্তরার প্রিয়াংকা রানওয়ে সোসাইটিতে দেশা হোল্ডিংয়ের একটি আবাসিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রবিন খান। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান ইমরান এবং প্রকল্পের প্লট ক্রেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান রবিন খান বলেন, “ক্রেতাদের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ক্রেতাদের কাছে একটি নিরাপদ, আধুনিক ও বসবাসযোগ্য আবাসিক পরিবেশ তুলে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে প্রকল্পের প্লট ক্রেতারা তাঁদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন। তাঁদের উপস্থিতিতে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনাকে প্রকল্পের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করা হয়।

দেশা হোল্ডিং কর্তৃপক্ষ জানায়, পরিকল্পিত আবাসন ও আধুনিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই প্রকল্পটির নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

 
শেয়ার করুনঃ
Advertisement