গভীর রাতে গণপিটুনিতে ‘জায়েদ খান’ নিহত
Published : ১৯:০৯, ২৯ আগস্ট ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে জায়েদ খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এই ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জায়েদ খান বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যায়। এই সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এনই

































