ঝালকাঠিতে সরকারি চাকরিতে শফিকুলের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে সরকারি চাকরিতে শফিকুলের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

Published : ১৯:২০, ১৭ আগস্ট ২০২৬

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নাচনমহল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শফিকুল ইসলাম নাচনমহল ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার বাবা মো. আবদুল গনি হাওলাদারও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ অবস্থায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজন কীভাবে সরকারি চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বক্তারা শফিকুলের নিয়োগ বাতিলের পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের রাজনৈতিক সম্পৃক্ততা ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই-বাছাইয়ের দাবি জানান। অভিযোগগুলোর বিষয়ে শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement