দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৭, ২০ আগস্ট ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোট গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

সিইসির ঘোষিত ফল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।

অন্যদিকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গণনা শেষে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ফলাফল ঘোষণা করা হয়। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে সিইসি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুনঃ
Advertisement