বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৫, ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর ও দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি বন্দর এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করতে দেখা যায় তাকে। এ সময় নিজের মুঠোফোনে ছবি তুলে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাবান্ধা পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন।

হাসপাতালে তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদানসংক্রান্ত বিষয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement