ভারতে পাচারকালে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি
Published : ২১:২০, ১১ সেপ্টেম্বর ২০২৪
অবৈধভাবে ভারতে পাচারকালে আজ বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছিলো। এ সময় ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
এদিকে, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
বিডি/এন


































