ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Published : ১১:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৪ অক্টোবর তিনি ঢাকায় আসবেন। গণমাধ্যমকে এ তথ্য জানান কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। এর আগে পাকিস্তান সফর করবেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে জানিয়ে দূতাবাসের কর্মকর্তা বলেন, আগামী ৪ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম।

আশা করা হচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরে পারস্পরিক সহযোগিতা বাড়বে যা, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।

এর আগে, বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement