৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সব সরকারি-বেসরকারি ভবনে পতাকা উত্তোলনের নির্দেশ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সব সরকারি-বেসরকারি ভবনে পতাকা উত্তোলনের নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৮, ২ নভেম্বর ২০২৬

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে এ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শেয়ার করুনঃ
Advertisement