লক্ষ্মীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

Published : ১৫:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে মাছঘাট দখল ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ফেইসবুক ও ইউটিউবে বিএনপি কর্মী ফরিদ মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রামগতিতে মানববন্ধন।

জেলার রামগতি  উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি কর্মী ফরিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার, যৌথ বাহিনীর নিকট মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রামগতির মোহাম্মদপুর বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় কয়েকশ নারী -পুরুষ।

এ বিষয়ে ফরিদ মেম্বার জানান, স্থানীয় বাচ্চু চেয়ারম্যানের সহযোগী সাইফুল ডাকাত, শামীম , মানতা কালা , হালিম মাঝি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রামগতির ব্রীজঘাটে অবস্থিত মাছঘাট ও টাংকির মাছঘাট দখল, চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন  রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আমার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবসহ বিভিন্ন জায়গায় ভুয়া অপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি এর সুষ্ঠ বিচার চাই।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement