পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চালের ডিও বিতরণ

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চালের ডিও বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

Published : ২১:০৮, ৩ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ১১৯টি পূজা মণ্ডপে জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহম্মেদ রোবায়েত তানভির আনান, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ থানার অফিসর ইনচার্জ খায়রুল আনম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায় সহ আরও অনেকে।

পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে ৫০০ কেজি জিআর চালের ডিও হাতে তুলে দেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement