মধ্যরাতে টাঙ্গাইলের সড়কে ঝড়লো ৪ প্রাণ

মধ্যরাতে টাঙ্গাইলের সড়কে ঝড়লো ৪ প্রাণ

আব্দুল্লাহ আল নোমান

Published : ১০:৫৭, ৪ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।  

এলাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. নান্নু খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে সাড়ে ১২ টার দিকে কালিহাতী লিংক রোডে একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ৮ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। 

দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement