শেরপুরে কমছে বন্যার পানি, মৃত বেড়ে ৮

শেরপুরে কমছে বন্যার পানি, মৃত বেড়ে ৮

শেরপুর প্রতিনিধি:

Published : ১২:৫১, ৭ অক্টোবর ২০২৪

শেরপুরে নদ-নদীর পানি কমতে শুরু করেছে । এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দি রয়েছে হাজারো পরিবার।

দুর্ভোগে রয়েছেন পানিবন্দি এলাকার মানুষজন। এখনো অনেক জায়গায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। গত ৪ দিনে বন্যার পানিতে নালিতাবাড়ী,  ঝিনাইগাতী ও নকলা উপজেলায় মোট ৮ জন মারা গেছেন।

কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের তথ্যমতে, জেলায় ৪৭ হাজার হেক্টর আবাদি জমির আমন ধান ঢলের পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১ হাজার হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ঘের তলিয়ে গেছে ৬ হাজারেরও বেশি। 

এতে মাথায় হাত পড়েছে আমন ও মৎস্যচাষীদের। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার অন্তত পৌনে ২ লাখ কৃষক। 

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার প্রায় সব নদীর পানি বিপৎসীমার নিচে। পানি কমতে শুরু করেছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement