সুনামগঞ্জে আশ্রয় প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারে নিহত ৬
Published : ১০:৫২, ১ অক্টোবর ২০২৪
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় এ ঘটনা।
নিহতরা হলেন- পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের ৪ সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, মধ্যরাতে সরকারি আশ্রয়কেন্দ্রে আগুন লাগার এ ঘটনা ঘটেছে। একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

































