মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় পোস্ট

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় পোস্ট ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:৩৬, ১৯ আগস্ট ২০২৬

পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয় দক্ষতায় ক্যারিয়ারে অনন্য উচ্চতায় পৌঁছানো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হয়েছে। বিশেষ করে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা ঘিরে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময়ে শাবনূরের সম্পৃক্ততা নিয়ে নানা আলোচনা হয়েছে। এমনকি কেউ কেউ তাকে দায়ী করে বিচারের দাবিও জানিয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

গত ১৮ আগস্ট ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করে শাবনূর ক্যাপশনে লেখেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’

সালমান শাহর মৃত্যু ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে শাবনূরের সম্পৃক্ততা নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তারই প্রেক্ষাপটে এই পোস্ট দিয়েছেন কি না—তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। ফলে তার সংক্ষিপ্ত এই বার্তা নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।

সালমান শাহ ও শাবনূর প্রথমবার জুটি বাঁধেন ‘তুমি আমার’ সিনেমায়। এরপর ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’সহ মোট ১৪টি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেন তারা।

এই জুটি ঢালিউডের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাদের অভিনীত বেশ কয়েকটি সিনেমাও সে সময় ব্যবসায়িকভাবে সফল হয়।

শেয়ার করুনঃ
Advertisement