থাইল্যান্ডের বিলাসবহুল ইয়টে মিথিলার লাল বিকিনি লুক, নেটদুনিয়ায় ঝড়
Published : ১৮:০৫, ১৯ আগস্ট ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা নতুন লুকে আবারও আলোচনায় এসেছেন। থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে লাল বিকিনি পরে তোলা তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
নীল সমুদ্রের পটভূমিতে ইয়টের ওপর বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী ও মডেল। কখনো হাতে পানীয়ের ক্যান নিয়ে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো ইয়টের বোর্ডে ভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে। মিথিলার এসব ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ইনস্টাগ্রাম স্টোরিতে মিথিলা জানিয়েছেন, ছবিগুলো মূলত ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের অংশ। এই আয়োজনে মিথিলার পাশাপাশি বিভিন্ন দেশের আরও কয়েকজন আন্তর্জাতিক মডেল অংশ নিয়েছেন।
ছবি ও ভিডিও প্রকাশের পর মিথিলার অনুসারীরা নানা মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার নতুন লুক ও ফটোশুট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
অভিনয়ে মিথিলার যাত্রা শুরু হয় বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে। হায়দার খান পরিচালিত সিনেমাটিতে অভিনয়ের পর ঢালিউডেও পা রাখেন তিনি। দেশের চলচ্চিত্রে অভিষেকেই ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন মিথিলা।


































