গোয়ায় আকস্মিক মৃত্যু নানা পাটেকরের, শেষ সময়ে যা ঘটেছিল
Published : ১৬:৪৫, ৮ অক্টোবর ২০২৬
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাওলার বাসভবনে অসুস্থ হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। পরে তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে নানা পাটেকর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে তার ছেলে মালহার পাটেকর দ্রুত চিকিৎসকদের একটি দলকে বাসায় পাঠান। চিকিৎসকেরা সেখানে পৌঁছে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেন এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টা সফল হয়নি।
হাসপাতাল সূত্র অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে নানা পাটেকরকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই অভিনেতা থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এরপর হিন্দি ও মারাঠি—দুই ভাষার সিনেমাতেই শক্তিশালী অভিনয়ের জন্য আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি।
‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তীব্র অভিনয়শৈলী, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতার কারণে ভারতীয় সিনেমায় তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে নানা পাটেকর একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে যে স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন, তার আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে বড় শূন্যতা।



































