বাংলাদেশ দখলে উসকানিদাতা ভারতের ‘খান স্যার’ এর কোচিং সেন্টারে হামলা

বাংলাদেশ দখলে উসকানিদাতা ভারতের ‘খান স্যার’ এর কোচিং সেন্টারে হামলা ফাইল ছবি

Published : ১৫:২৭, ৪ জুন ২০২৬

বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম দখল করার বিষয়ে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের কারণে আলোচনায় থাকা ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান, যিনি ‘খান স্যার’ নামে পরিচিত, তাঁর কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২ জুন) রাত প্রায় ১০টার দিকে পাটনার কদমকুয়ান থানা এলাকার ‘খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউট’-এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, একটি প্রতিদ্বন্দ্বী কোচিং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ থেকে ২০ জন ব্যক্তি হামলায় জড়িত ছিলেন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খান স্যার অভিযোগ করেন, পাশের একটি কোচিং সেন্টারের কিছু অসামাজিক ব্যক্তি তাঁদের প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তিনি বলেন, হামলাকারীরা নিরাপত্তারক্ষীকে গুরুতরভাবে মারধর করেছে এবং গুলিও ছুড়েছে। তাঁর দাবি, স্বল্প খরচে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করায় প্রতিদ্বন্দ্বীদের ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে।

শেয়ার করুনঃ
Advertisement