যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৮:৩০, ৪ জুন ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়। পরদিন বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় রবিউল ইসলাম নয়নকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতা তৃণমূল থেকে উঠে আসা একজন সংগঠক হিসেবে পরিচিত।

রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু থেকেই তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ে ধারাবাহিক উপস্থিতি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকার কারণে তিনি সংগঠনের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল ইসলাম নয়ন। সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলকে সুসংগঠিত করার প্রচেষ্টার জন্য তিনি নেতাকর্মীদের কাছে সুপরিচিত।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তিনি মামলা, গ্রেপ্তার ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও আসেন।

দলের নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার অন্তর্ভুক্তি দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শেয়ার করুনঃ
Advertisement