আন্দোলন স্থগিতের আহ্বান সিজেপির

আন্দোলন স্থগিতের আহ্বান সিজেপির আন্দোলন স্থগিতের ঘোষণা সিজেপির। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ২৫ জুলাই ২০২৬

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জন্তর মন্তরের আন্দোলনস্থলে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সংগঠনের সব দাবি গ্রহণ করা হয়েছে। তাই আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি সমাপ্ত করে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

রাংকা আরও জানান, আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক কৌশল সম্পর্কে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, শুরু থেকেই যারা এ ইস্যুতে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞ।

অন্যদিকে আশুতোষ রাংকা দাবি করেন, সিজেপির উত্থাপিত দাবিগুলো কোনোভাবেই চরমপন্থি ছিল না; বরং সেগুলো ছিল সাধারণ মানুষের মৌলিক ও ন্যায্য দাবি। সরকারের সিদ্ধান্তে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement