আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান
Published : ২০:১২, ২৫ জুলাই ২০২৬
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে গুলশানের এক তরুণীর সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে বিয়ে করার কথাও ভেবেছিলেন।
সম্প্রতি একটি টেলিভিশন টক শো-তে অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় অতীতের সেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব। অনুষ্ঠানে পূর্ণিমা উল্লেখ করেন, মিডিয়ার বাইরের এক তরুণীর সঙ্গে একসময় শাকিবের গভীর সম্পর্ক ছিল এবং তাকেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
জবাবে শাকিব খান বলেন, তিনি আন্তরিকভাবেই ওই তরুণীকে বিয়ে করে সংসার করার পরিকল্পনা করেছিলেন।
তার ভাষায়, "আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সেটেল হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় চলে গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।"
শাকিবের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


































